1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কাজল মিয়া আর নেই

  • Update Time : বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬
  • ৩৭২ Time View

নবীগঞ্জ সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কাজল মিয়া আর নেই। বুধবার ভোর ৬ টায় নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ কাজল মিয়া নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুরস্থ নিজ বাস ভবন কাজী আছলম মঞ্জিলে ইন্তেকাল করেছেন( ইন্নালিল¬াহি … … … রাজেউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী ৫ ছেলে ৬ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ঐদিন বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাযায় উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, বিদায়ী মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম,সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল কাদির, পৌর আওয়ামীলীগ সভাপতি মোজাহিদ আহমদ, নবীগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, আওয়ামীলীগ নেতা সাজু আহমদ চৌধুরী,আব্দুল হামিদ,শেখ নুর উদ্দিন, মিরাজ আলী প্রমূখ নেতৃবৃন্দ অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com