1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নবীগঞ্জ বাসচাপায় নারী নিহত: মহাসড়কে অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের নবীগঞ্জে বাসচাপায় শাহিদা বেগম (৫৩) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার (১৪ জানুয়ারি) সকালে সাড়ে ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাহিদা বেগম দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের আব্দুর নুরের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের বদরদী গ্রামে বোনের বাড়িতে যাচ্ছিলেন শাহিদা বেগম। আইনগাঁও এলাকায় মহাসড়ক পারাপার হওয়ার সময় হবিগঞ্জ থেকে সিলেটগামী ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিদা। এরপর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যায়। পরে ‘হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস’ পরিবহনের অন্য একটি বাস আটকে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় আধাঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব জানান, বাসচাপায় এক নারী নিহত হয়েছেন। বাসটি শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com