1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

নর্দমায় স্কুলছাত্রের মৃতদেহ ও সুরমা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৪৪৮ Time View

সিলেট সংবাদদাতা:: সিলেট নগরীর একটি নর্দমা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ, সুরমা নদীতে পাওয়া গেছে এক বৃদ্ধের মৃতদেহ। নিহত স্কুলছাত্র বাবুল মিয়া (১০) নগরীর দর্শন দেউড়ি এলাকার শামছুল হকের ছেলে। সে দর্শন দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।বিমানবন্দর থানার এএসআই লোকমান আহমদ জানান, সোমবার সকাল ১১টার দিকে ওই স্কুলের শৌচাগারের পাশের একটি নর্দমা থেকে লাশটি উদ্ধার করা হয়।তিনি বলেন, ছেলে নিখোঁজ রয়েছে জানিয়ে রোববার রাতে বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়রি করেন বাবুলের বাবা শামছুল।
এরপর সকালে দর্শন দেউড়ি এলাকার ওই নর্দমায় লাশ পাওয়ার খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।
এদিকে দুপুরে সুরমা নদীর কাজিরবাজার ঘাট থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানান, সুরমা নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com