1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

নামাজরত বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা করলো পাষণ্ড পুত্র

  • Update Time : শুক্রবার, ৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

নামাজরত অবস্থায় মোমেনা বেগম (৬৫) নামে এক বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা করেছে তার পাষণ্ড ছেলে। এ ঘটনায় ছেলে জাকির হোসেনকে (২৯) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার মধ্যবারেরা গ্রামে এ ঘটনা ঘটে।

মোমেনা বেগম ওই এলাকার মৃত আবুল বাশারের স্ত্রী। ছেলে জাকির হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফারুক হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মোমেনা বেগম এশার নামাজ পড়ছিলেন। এ সময় ছেলে জাকির হোসেন বাড়িতে এসে তার মাকে ডাকাডাকি করতে থাকে।

নামাজ পড়ার কারণে মা সাড়া দিতে পারেননি। এতে সে ক্ষিপ্ত হয়ে ঘরে গিয়ে নামাজরত অবস্থায় মায়ের ঘাড়ে দা দিয়ে কোপ দেয়। এতে মাথা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান মোমেনা।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সুত্র মানব জমিন

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com