1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

নারায়ণগঞ্জে ১৮ জনকে কুপিয়ে জখম

  • Update Time : শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯
  • ২৩৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নারায়ণগঞ্জে পৃথক দু’টি ঘটনায় ১৮ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে সদর উপজেলার ফতুল্লার বাংলাবাজার আমবাগান ও নূরবাগ এলাকায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস জানান, শুক্রবার রাত ৯টার দিকে বাংলাবাজার আমবাগান এলাকায় পথচারীদের ওপর ধারালো ছুরি ও চাপাতি হাতে হামলা চালায় অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। এ সময় তারা ১৩-১৪ জন পথচারীকে কুপিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

আহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, ২নং বাবুরাইল এলাকার আলী আজমের ছেলে তানভীর (১৮), বাংলাবাজার এলাকার আবদুুর রাজ্জাকের ছেলে হাসান (১৭), মফিজুল ইসলামের ছেলে টিপু (২২), জাকির হোসেনের ছেলে সবুজ (২৪), আলামিন নগর এলাকার বারেক হাওলাদারের ছেলে রিয়াজ (১৭), হাসেম বাগ এলাকার দাদন মিয়ার ছেলে আবদুস সাত্তার (১৮)। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই ইলিয়াস।

অপরদিকে, রাত ৯টার দিকে নুরবাগ এলাকায় বারেক মিয়ার বাড়ির সামনে জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে চারজনকে কুপিয়ে আহত করা হয়েছে।
সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com