1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

নারী বিশ্বকাপ: অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড

  • Update Time : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৩১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

নারী ওয়ানডে বিশ্বকাপে ট্রান্স-তাসমানিয়ান ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বাগতিকরা ১৪১ রানের বিশাল ব্যবধানে হার দেখে।

ওয়েলিংটনে টসে হেরে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান নারীরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৯ রান তোলে। জবাবে ৩০ ওভার ২ বলে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক নিউজিল্যান্ড।
শুরুতে ব্যাটিংয়ে নেমে এলিসা পেরি ও তাহিলা ম্যাকগ্রাহের ফিফটি এবং অ্যাশলে গার্ডনারের ক্যামিওতে আড়াইশো পেরোয় অস্ট্রেলিয়া। পেরি ৮৬ বলে ৬ চার ও ১ ছয়ে করেন ৬৮ রান। তাহিলা ৫৬ বলে ৮ চারে করেন ৫৭ রান। গার্ডনার মাত্র ১৮ বলে ৪টি করে চার-ছয়ে করেন ৪৮ রান। কিউইদের পক্ষে লিয়া তাহুহু ৫৩ রানে ৩ উইকেট নেন।

জবাবে খেলতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড। ম্যাচের কোনও সময় জয়ের পথে ছিল না স্বাগতিকরা। ৩৫ রানে দলটি হারায় ৫ উইকেট। দলের পক্ষে অ্যামি সাটার্দওয়েট সর্বোচ্চ ৪৪ এবং তাহুহু করেন ২৩ রান। অজিদের পক্ষে ডার্সি ব্রাউন ২২ রানে নেন ৩ উইকেট।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com