1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম:

নিজের মাথায় গুলি চালিয়ে এসআই’র আত্মহত্যা!

  • Update Time : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৩৩৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানা ভবনের ছাদ থেকে সাব-ইন্সপেক্টর (এসআই) হাসান আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে- নিজের মাথায় নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন হাসান আলী। রবিবার (২১ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হাসান আলী এক বছর আগে আতাইকুলা থানায় যোগ দেন।

তিনি অবিবাহিত ছিলেন। থানার ছাদে রবিবার সকালের কোনো এক সময় তিনি পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। রবিবার সকালে তার মৃতদেহ পাওয়া গেছে।

আত্মহত্যার কারণ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ঘটনাস্থলে তার ব্যবহৃত মোবাইলের সিমটি ভাঙা অবস্থায় পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয়ে অভিমানের বশে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তিনি আরও জানান, এসআই হাসান আলীর মরদেহ ক্রাইম সিনে ঘিরে রাখা হয়েছে। সিআইডির তদন্ত দলের আলামত গ্রহণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

এসআই হাসান আলী যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জব্বার আলীর ছেলে।

বয়স ২৮ বছর। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমিতে এক বছরের প্রশিক্ষন শেষে ২০২০ সালে ৬ ফেবুয়ারি পাবনা জেলা পুলিশে যোগ দিয়ে এক বছর প্রবেশন সমাপ্ত করেন। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি পাবনা আতাইকুলা থানায় এসআই হিসেবে যোগদান করেছেন।

বংলাদেশ প্রতিদিন

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com