1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশ ভারত মাঠে নামছে আজ

  • Update Time : শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

এশিয়া কাপের দুই ফাইনালিস্ট নির্ধারণ হয়ে গেছে। প্রথম দুই ম্যাচে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিলো ভারত। এরপর বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কাও। যার ফলে বাংলাদেশ-ভারত সুপার ফোরের শেষ ম্যাচটি পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচ হিসেবে।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে আজ শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। যথারীতি এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সাড়ে ৩টায়। এই ম্যাচে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করতে চায় টাইগাররা।

সুপার ফোরে প্রথম দুই ম্যাচে যথাক্রমে- পাকিস্তানের কাছে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এই এশিয়া কাপে চারটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় পেয়েছে কেবল একটিতে। আফগানিস্তানকে ৮৯ রানে হারিয়েই সুপার ফোর নিশ্চিত করেছিল টাইগাররা।

প্রথম দুই ম্যাচ হারের পরও ফাইনালে খেলার ক্ষীণ সম্ভাবনা ছিল বাংলাদেশের। তখন অন্য দলগুলোর ফলাফল এবং নেট রানরেট অনুকূলে থাকা প্রয়োজন ছিল তাদের। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ৪১ রানের জয়ে এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজে বাংলাদেশের।

ভারতের বিপক্ষে নিয়মরক্ষার এ ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তিনি বলেন, ‘আমরা যাবো যতটা সম্ভব ভালো খেলা যায় জেতার জন্য, বাকিটা আসলে খেলার পরে আপনারাই প্রশ্নের উত্তর দিতে পারবেন।’

কী লক্ষ্য নিয়ে নামবেন এমন প্রশ্নের উত্তরে সাকিব বলেন, ‘আপনি নামলে কী করতেন নামার আগে? আমরাও সেটাই করবো (জয়ের জন্য)।’

সাকিব আরও বলেন, ‘একটা জিনিস হচ্ছে সব দায়িত্বই এখানে আমার না। সবার সব দায়িত্ব আছে। আমি নিশ্চিত সবাই যার যার জায়গা থেকে কাজ করবে। আলাদা আলাদাভাবে যদি সবাই যার যার জায়গা থেকে কাজগুলো করতে পারে, তাহলে আমাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি থাকবে।’

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com