1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন

নেতাদের ওয়ার্ডে কর্মী নেই !

  • Update Time : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭
  • ২৪৭ Time View

স্টাফ রিপোর্টার::জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগ ও যুবলীগের সন্মেলন শনিবার অনুষ্ঠিত হয়। সন্মেলনে যুবলীগের কোন কর্মী পাওয়া যায়নি। সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনার জন্য আহ্বান জানানো হলে কোন কর্মীই প্রার্থীতা ঘোষনা করেননি। অথচ ওই ওয়ার্ডে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ,যুগ্ম আহ্বায়ক সিরাজ মিয়া, কোকিল দাস,তফজ্জুল হোসেন,রায়হান মিয়ার বাড়ি। সন্মেলনে ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক গোড়ারগাঁও গ্রামের আব্দুল আহাদ উপস্থিত থাকলে সকল যুগ্ম আহ্বায়করা উপস্থিত ছিলেন না। ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক আব্দুল আহাদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজার পরিচালনায় সন্মেলনে উপজেলা যুবলীগ নেতা রাধেশ দেবনাথ,শাহ আলম,ওই ওয়ার্ডে বাসিন্দা জাহাঙ্গীর খান,ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল বক্স,তফজ্জুল হোসেন,কামাল হোসেন লিলু,রায়হান আহমদ,দিলু মিয়াসহ নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন। সন্মেলনে সভাপতি পদে কোন প্রার্থী পাওয়া না যাওয়ায় কমিটি গঠন করা হয়নি। সন্মেলনে উপস্থিত স্থানীয় যুবলীগ নেতা সুহেল মিয়া জানান, নেতাদের ওয়ার্ডে কোন কর্মী পাওয়া না যাওয়ায় ওয়ার্ড কমিটি গঠন করা যায়নি। সুহেল বলেন, ওই ওয়ার্ডে উপজেলা ও ইউনিয়ন মিলিয়ে সাত জন নেতা রয়েছেন। কিন্তুু সন্মেলনে গিয়ে কর্মী খুঁজে না পাওয়া দুঃখজনক।
ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন,হঠাৎ করে সন্মেলন করায় সবার সাথে যোগাযোগ করা যায়নি। তবে অনেকেই প্রার্থীতা ঘোষনা করেছেন। আমরা শ্রীঘ্রই সবার সাথে যোগাযোগ করে ওয়ার্ড কমিটি গঠন করব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com