1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

পঞ্চম বিয়ে করায় স্বামীকে কুপিয়ে হত্যা

  • Update Time : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৫ Time View

জগন্নাথপুর২৪.ডেস্ক:

চট্টগ্রামে পঞ্চম বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় স্বামী আলাউদ্দিনকে (৩৬) কুপিয়ে হত্যা করেছেন চতুর্থ স্ত্রী নুর জাহান (২৩)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে নগরের বসুন্ধরা আবাসিকের ৬নং লেন জোড়া খাম্বা সংলগ্ন মরজিনার মার কলোনীর একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুরী থানার মতি অলম বাজার এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মঈন উদ্দিনের ছেলে। তবে বর্তমানে হালিশহরের বসুন্ধরা আবাসিকে থাকতেন।

নিহতের চতুর্থ স্ত্রী নুর জাহানকে আটক করেছে পুলিশ। আটক নুর জাহান নোয়াখালী জেলার মাইজদী পূর্ব মাইজচর এলাকার মৃত নুরুল ইসলামের মেয়ে।

পুলিশ জানায়, সম্প্রতি আলাউদ্দিন তার চতুর্থ স্ত্রী নুর জাহানকে না জানিয়ে পঞ্চম বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে তাদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। যা শনিবার রাতে চরমে পৌঁছায়। পরে গভীর রাতে তার ক্ষুব্ধ স্ত্রী নুর জাহান ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন।
স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হালিশহর থানা পুলিশ দ্রুত গিয়ে নুর জাহানকে হেফাজতে নেয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহমুদা বেগম বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নূর জাহানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং একটি হত্যা মামলা করা হয়েছে।

সুত্র খবরের কাগজ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com