1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

পাকিস্তানে ভয়াবহ অগ্নিকান্ড, এক দোকানেই মিলল ৩০ মরদেহ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাকিস্তানে একটি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। এর মধ্যে একটি দোকান থেকে অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করাচির গুল প্লাজায় উদ্ধারকর্মীরা ভবনের মেজানাইন ফ্লোরের একটি দোকান থেকে একসঙ্গে অন্তত ৩০টি মরদেহ উদ্ধার করেছেন। এতে গত এক দশকের মধ্যে শহরের সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মোট মৃতের সংখ্যা ৬০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া অগ্নিকাণ্ডে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

দক্ষিণ করাচির ডিআইজি সৈয়দ আসাদ রাজা জানান, মেজানাইন ফ্লোরে অবস্থিত একটি ক্রোকারিজ দোকানের ভেতর থেকেই সব ৩০টি মরদেহ উদ্ধার করা হয়। তিনি বলেন, মরদেহগুলো হাসপাতালে পাঠানোর পর উদ্ধার অভিযানের পরবর্তী ধাপে যাওয়া হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল দোকানটির ভেতরে ২০ থেকে ২৫টি মরদেহ থাকতে পারে। তবে অভিযানে সেখানে ৩০ জনের মরদেহ পাওয়া যায়। এতে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০ জনে।

জিও নিউজ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় ভবন থেকে রেসকিউ ১১২২, এধি ফাউন্ডেশন, রেঞ্জার্স ও চিপা স্বেচ্ছাসেবকদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে বিপুলসংখ্যক অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয়। এ সময় পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে এবং অভিযান নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত জনবল মোতায়েন করে। তবে উদ্ধার হওয়া মরদেহগুলো দোকান মালিক, কর্মচারী নাকি ক্রেতাদের তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর শপিং সেন্টারের ভেতরে হুড়োহুড়ি শুরু হলে অনেকে প্রাণ বাঁচাতে ওই দোকানে আশ্রয় নেন। ভবনের অধিকাংশ বের হওয়ার পথ বন্ধ থাকায় অনেকেই দোকান, কোণা ও ছাউনি দেওয়া জায়গায় লুকিয়ে পড়েন।

এদিকে করাচি সাউথের ডেপুটি কমিশনার জানান, ভবনের কয়েকটি অংশ এখনও পুরোপুরি তল্লাশি করা হয়নি। সেসব এলাকায় দিনের পরবর্তী সময়ে উদ্ধার অভিযান শুরু হবে।
সৌজন্যে কালবেলা

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com