1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:

পাটলী ইউনিয়নে বর্ধিত সভা হলেও প্রার্থী চুড়ান্ত হয়নি

  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪৮২ Time View

পাটলী থেকে আকবর আলী:: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃনমুল পর্যায়ে প্রার্থী চুড়ান্ত করার প্রক্রিয়ায় শনিবার পাটলী ইউনিয়নে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পাটলী ইউনিয়নে আওয়ামীলীগের বর্ধিত সভায় চুড়ান্ত সিদ্বান্ত হয়নি। তিন জন চেয়ারম্যান প্রার্থীর নাম পাওয়া গেছে রোববার দুপুর ১২টা পর্যন্ত আরো নাম পাওয়া গেলে উপজেলায় সবার নাম প্রস্তাব করে পাঠানোর সিদ্ধান্ত হয়। রসুলগঞ্জ বাজারে ইউনিয়ণ আওয়ামীলীগ সভাপতি জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছিরের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা সুলতান মিয়া মেম্বার, সিরাজুল আলম, ফারুক মিয়া, মানিক মিয়া, আব্দুল গাফফার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন প্রমুখ। সভায় বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক, সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, ও শাহ আব্দুল রকিবের নাম প্রস্তাব করা হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির জানান, রোববার দুপুর ১২টা পর্যন্ত আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আবেদন পাওয়া গেলে চুড়ান্ত প্রস্তাব উপজেলায় পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com