1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

পাঠাবলীর মেলায় জুয়ার আসরের অভিযোগে পুলিশের অভিযান, মেলা পন্ড

  • Update Time : রবিবার, ১৫ মার্চ, ২০১৫
  • ৬৪৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের শত বছরের ঐতিহ্যবাহী পাঠাবলীর মেলায় জুয়ার আসরের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকিরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রাতে মেলা তছনছ করে দেয়। এলাকাবাসী জানান, হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতি বছর ওই দিনে পাঠাবলীর মেলার আয়োজন করতেন । এসুয়োগকে কাজে লাগিয়ে একটি মহল অসামাজিক কাজের পায়তারা চালায়। যার জের ধরে পাঠাবলীর মেলায় জুয়ার আসর বসানো হচ্ছে এমন অভিযোগে পুলিশ অভিযান চালায়। মেলা আয়োজকদের একজন জানান, হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্য হিসেবে প্রতি বছরের ন্যায় আজ রোববার পাঠাবলীর মেলা অনুষ্ঠিত হবে। যাকে কেন্দ্র করে কিছু দোকান পাঠ এসে বসেছিল। কোন ধরনের গান বাজনা ও জুয়ার আসর না থাকলেও পুলিশ এসে তা গুড়িয়ে দেয়। তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের লোকজন পুজা অচর্নার পাশাপাশি পাঠাবলী দিয়ে মানসা দেন। দেশ বিদেশের ভক্তরা এসে ওই দিন পাঠাবলী দিয়ে তাদের মাসা পূরন করেন্। তাই এদিনকে কেন্দ্র করে বসে মেলা। পুলিশ অভিযানে রাতে মেলা পন্ড হয়ে যায়।
জগন্নাথপুর থানার ওসি তদন্ত খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, পাঠাবলীর মেলার নামে জুয়ার আসর বসানো হচ্ছে এমন সংবাদ পেয়ে আমরা অভিযান চালাই। জুয়ার আসরের না পাওয়া গেলেও যাতে কোন ধরনের জুয়ার আসর বসতে না পারে সেজন্য তা বন্ধ করে দেই। তিনি বলেন, পাঠাবলীর মেলার নামে কোন ধরনের জুয়ার আসর যাতে না বসে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com