স্টাফ রিপোর্টার:: পারিবারিক বিরোধের জের ধরে চাচাত্বো ভাইয়ের মামলায় গ্রেফতারকৃত ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জামিন পেয়েছেন। সোমবার সুনামগঞ্জের আমল গ্রহণকারী হাকিম আদালতে জামিনের আবেদন করলে আদালত জামিন মঞ্জর করেন। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালি গ্রামের প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের নাতি রেজা বাদি হয়ে তারই চাচাত্বো ভাই উপজেলা হাওর উন্নয়ন সংগ্রাম পরিষদের নেতা সিদ্দিকুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করে রবিবার জেল হাজতে পাঠায়। জগন্নাথপুর থানার ওসি হারুণ রশিদ চৌধুরী জানান,পারিবারিক বিরোধের জের ধরে সিদ্দিকুররহমান ও তার স্বজনরা রেজার পরিবারকে মারধর করে এঘটনায় রেজা বাদি হয়ে মামলা দায়ের করলে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া যায়। যার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।
Leave a Reply