1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

পিটিয়ে প্রেমিকের অনশন ভাঙালো পুলিশ

  • Update Time : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৫৪৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

৫ বছরের প্রেমের সম্পর্ক, তবে বিয়ের কথা বলতেই বেঁকে বসেছেন প্রেমিকা। সেই প্রেমিকাকে ফিরে পেতে তার বাড়ির সামনে অনশনে বসেছিলেন প্রেমিক। তবে পুলিশের লাঠিপেটায় তার অনশন কর্মসূচি ভেঙে যায়। শনিবার এই ঘটনা ঘটেছে ভারতের জলপাইগুড়িতে।

আনন্দবাজার জানিয়েছে, জলাপাইগুড়ির ধূপগুড়ির মাগুরমারী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কার্যালয় সংলগ্ন এলাকায় প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেছিলেন পবিত্র রায় নামে ওই যুবক। প্রেমিকা পঞ্চমী রায়ের বাড়ির সামনের গাছগুলোতে ঝুলিয়ে দিয়েছিলেন তাদের একাধিক ছবি, হাতে ছিল প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, ‘৫ বছরের ভালবাসা ফিরিয়ে দাও’।

পবিত্র বলেন, ২০১৬ সাল থেকে আমাদের সম্পর্ক। আমার বাড়ির সকলেই এই সম্পর্কের কথা জানেন। পঞ্চমী আমাদের বাড়িতে প্রায়ই আসত। কিন্তু এখন সে আমাকে বিয়ে করবে না বলে জানিয়েছে। আমাকে বিয়ে করলে তার মা-বাবা নাকি আত্মহত্যা করবে বলে হুমকি দিয়েছেন।

এদিকে প্রেমিকার বাড়ির সামনে প্রেমিকের অনশনে বসার কথা শুনে সেখানে ভিড় করে আশপাশের এলাকার মানুষ। খবর যায় পুলিশেও। আর এরপরই ধূপগুড়ি থানার পুলিশ এসেই লাঠিপেটা শুরু করে পবিত্রকে। আর সেই পিটুনি খেয়ে অনশন কর্মসূচি বাতিল করতে হয়েছে পবিত্রকে। পরে সেখান থেকে তাকে সরিয়ে দেয় পুলিশ।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সত্যব্রত রায় বলেন, ওদের মধ্যে যে প্রেমের সম্পর্ক আছে, তা আমরা কেউ জানি না। হঠাৎ দেখি শনিবার একটা ছেলে অনশনে বসেছে, বিষয়টি থানায় জানানো হয়েছে। এখন পুলিশ যা করার করবে।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পবিত্রকে লাঠিপেটার ভিডিয়ো তুলতে গেলে সাংবাদিককে গালিগালাজ করা হয়েছে। এমনকি, ঘটনার ভিডিও করতেও বাধা দেওয়া হয়। তবে এ নিয়ে মুখ খোলেনি পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com