1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার নামে গৃহবধূকে ধর্ষণ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ২০৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
প্রতিবন্ধী ভাতার কার্ড দেয়ার নামে জেলার বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামের এক দিনমজুরের শ্রবণ প্রতিবন্ধী স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে নির্যাতিতার স্বামী অভিযোগ করেন, ধর্ষণের ঘটনাটি ধামাচাঁপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল তাকে ৫০ হাজার টাকা দেয়ার প্রলোভন দেখাচ্ছে। এমনকি এ ঘটনায় মামলা দায়ের করা হলে তাকেসহ পরিবারের সবাইকে হত্যার হুমকিও দেয়া হয়েছে। তিনি আরও বলেন, স্থানীয় ইউপি সদস্য আউয়াল হাওলাদার তার স্ত্রীকে প্রতিবন্ধী ভাতার কার্ড করিয়ে দেয়ার আশ্বাস দিয়েছিলেন। সে মতে ইউপি সদস্যর ঘনিষ্ঠ সহযোগি রিপন বিশ্বাস তার স্ত্রীকে মেম্বারের কথা বলে প্রথমে উপজেলা সমাজ সেবা অফিসে পরে বরিশাল রূপাতলীর একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে নির্যাতিতা গৃহবধূ আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। ঘটনার পর থেকে ধর্ষক রিপন বিশ্বাস আত্মগোপনে রয়েছে।

ভরপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান খান খোকন বলেন, নির্যাতিতার বাবা ধর্ষণের ঘটনায় আমার কাছে বিচারের দাবি করেন। আমি তাকে থানা পুলিশের দ্বারস্থ হওয়ার জন্য পরামর্শ দিয়েছি। বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। তারপরেও বিষয়টির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ ॥ অপরদিকে আগৈলঝাড়া উপজেলার বড়মগড়া গ্রামের এক ইজিবাইক চালকের স্ত্রীকে কোমল পানির সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে নির্যাতিতাকে জিম্মি করে ধর্ষক একই গ্রামের মৃত সুধীর রঞ্জন অধিকারীর ছেলে সঞ্জয় অধিকারী (৩০)। পরবর্তীতে ওই নারীকে পূর্বের ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে জিম্মি করে একাধিকবার ধর্ষণ করা হয়। উপায়অন্তুর না পেয়ে নির্যাতিতা গৃহবধূ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 
বৃহস্পতিবার সকালে নির্যাতিতা গৃহবধুকে ডাক্তারী পরীক্ষার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে। থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

প্রধান শিক্ষক কারাগারে ॥ উজিরপুর উপজেলার কাজিরা গ্রামের এক গৃহবধূকে যৌণ নিপীড়নের মামলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষ নাজমুল হক হান্নানকে (৫২) জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার শেষকার্যদিবসে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা দুই সন্তানের জনক হান্নান উপজেলার হস্তিশুন্ড এমই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ও কাজিরা গ্রামের মকবুল মাস্টারের ছেলে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com