1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

প্রথম আলোর দেশ সেরা প্রতিনিধির পুরষ্কার পেয়েছেন সিলেটের সুমনকুমার দাশ

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২০৭ Time View

স্টাফ রিপোর্টার-
প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশ সেরা প্রতিনিধির পুরষ্কার পেয়েছেন লেখক গবেষক সাংবাদিক সুমনকুমার দাশ।

তি‌নি‌ প্রথম আলো সিলেট কার্যলয়ের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত। এর আগেও তি‌নি ২০১৯ সালে প্রথম আলোর প্রতি‌নি‌ধি সম্মেলনে সেরা প্রতি‌নি‌ধি হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।

রবিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কর্মী উৎসবে প্রথম আলোর সম্পাদক ম‌তিউর রহমান ও ব‌্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শ‌রিফের হাত থেকে সেরা প্রতি‌নি‌ধির পুরস্কার গ্রহণ করেন।

এর আগে প্রতিষ্ঠাবা‌র্ষিকীর অনুষ্ঠানে শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম, বিকাশের সিইও কামাল কাদীর, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও অভিনেতা চঞ্চল চৌধুরী অ‌তি‌থির বক্তব‌্য দেন।
অনুষ্ঠানে বক্তব‌্য দেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সহযোগী সম্পাদক কথা সা‌হি‌ত্যিক আ‌নিসুল হক। উল্লেখ্য সাংবাদিক সুমনকুমার দাশ ২০০৪ সাল থেকে প্রথম আলোতে কর্মরত আছেন। তিনি একজন লেখক ও গবেষক ইতিমধ্যে শতাধিক বই প্রকাশিত হয়েছে।

close

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com