1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

প্রথম জেএসপিএল চ্যাম্পিয়ান রয়েল চ্যালেঞ্জার্স বাসুদেববাড়ী

  • Update Time : শুক্রবার, ১২ মে, ২০১৭
  • ৪৬০ Time View

স্পোর্টস ডেক্স :: জগন্নাথপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত “ জগন্নাথপুর সুপার প্রিমিয়ার লীগ” এ চ্যাম্পিয়ান হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স বাসুদেববাড়ী (আরসিবি)। শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে তারা রাজপুত লায়ন্স ক্লাবকে ৯৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।
স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টসে জিতে আরসিবি ময়ূক ভট্টাচার্যের বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে। ময়ূক ১১৮ রানে অপরাজিত থাকেন।  রাজপুত লায়ন্স’এর আসাদ আহমদ লাল ২ ও তোফায়েল আহমদ ১ উইকেট লাভ করেন।
জবাবে ১৯২ রানে লক্ষ্যে খেলতে নেমে রয়েল চ্যালেঞ্জার্স বাসুদেববাড়ী’র বোলার রাজীব দাসের দূর্দান্ত বোলিংয়ে রাজপুত লায়ন্স ৯ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে রাজীব চৌধুরী টিটু সর্বোচ্চ ৩৬ রান করেন। আরসিবি বোলার রাজীব দাস ৪ উইকেট লাভ করেন।
রয়েল চ্যালেঞ্জার্স বাসুদেববাড়ী (আরসিবি) এর  ময়ূক ভট্টাচার্য টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান এবং সায়েখ আহমদ টুর্নামেন্ট সেরা বোলার নির্বাচিত হন।
খেলা শেষে পুরুস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দৈনিক সমকাল প্রতিনিধি তাজউদ্দিন আহমদ, ৬নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, জগন্নাথপুর বাজার তদারকি কমিটির সভাপতি সাবেক কৃতি ফুটবলার জাহির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কাজল বনিক, পার্থ বনিক, সাবেক ক্রিকেটার বিরাজ দাস, অরূপ সরকার, রাজন দাস, দুলাল দাস, অসীম গোপ, মিঠুন বনিক এবং জগন্নাথপুর সুপার প্রিমিয়ার লীগ টুর্নামেন্ট কমিটির সভাপতি সুদীপ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পার্থ সারথী পাল প্রমুখ। বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক ফাইনাল খেলাটি উপভোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com