1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

প্রাইভেটকারের ধাক্কায় দুই পথচারী নিহত

  • Update Time : শনিবার, ২৩ জানুয়ারী, ২০১৬
  • ৩৩৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে প্রাইভেটকারের ধাক্কায় দুই পথচারী নিহত হয়েছেন। এ দুর্র্ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মো. আতাউর রহমান রয়েছেন।

জানা যায়, শাবি আইপিই বিভাগের শিক্ষক আরিফ আহমদ কয়েকদিন আগে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২০-৪০০৯) কেনেন। তিনি ড্রাইভিং শেখার জন্য আজ শনিবার প্রাইভেটকার চালক আবুল কালামকে নিয়ে বের হন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী মাওলানা রইছ উদ্দিন জানান, বেলা সাড়ে ১১টার দিকে শাবি ক্যাম্পাসের প্রবেশ পথে আরিফ আহমদ গাড়ি চালানো শেখার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারী ও শাবির এক ছাত্রীকে ধাক্কা দিয়ে একটি গাছের সাথে গিয়ে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন বয়স্ক এক পথচারী। গুরুতর আহত অবস্থায় ছাতক ডিগ্রি কলেজের প্রভাষক মো. আতাউর রহমানকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। এ দুর্ঘটনায় শাবি শিক্ষক আরিফ আহমদ, ছাত্রী সেলিনা এবং প্রাইভেটকার চালক কালাম আহত হয়েছেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরীর জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার হোসেন জানান, নিহতদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com