1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

প্রাণোচ্ছল কথাবার্তায় আকর্ষণীয় হয়ে উঠতে চাইলে…

  • Update Time : সোমবার, ৩১ অক্টোবর, ২০১৬
  • ৬২১ Time View

অনলাইন ডেস্ক::

আপনার আশপাশে এমন বহু মানুষ রয়েছে, যাদের সঙ্গে আপনার দেখা হলেও তেমন কোনো যোগাযোগ নেই। আর এ পরিস্থিতি পাল্টাতে পারে তার সঙ্গে কিছুটা আন্তরিক কথাবার্তা। কিন্তু কিভাবে এ কথাবার্তা এগোবে? এ বিষয়ে কিছু পরামর্শ থাকল এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
১. একটি সাধারণ বিষয়ে আগ্রহ
আপনার আশপাশের কারো কি এমন একটি বিষয়ে আগ্রহ রয়েছে, যা আপনারও আগ্রহের বিষয়? যদি তেমন কোনো আগ্রহের বিষয় পাওয়া যায় তাহলে আর কোনো চিন্তা নেই। সেই বিষয়েই আপনারা কথাবার্তা চালিয়ে নিতে পারবেন। করতে পারবেন বন্ধুত্ব। তাই প্রথম কাজ হলো সেই আগ্রহের বিষয়টি খুঁজে বের করা।
২. বন্ধুবৎসল, খোলা মনের ও ভদ্র হোন
ভালো আচরণ শেখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি ভালো আচরণ রপ্ত করা থাকে তাহলে বন্ধুর অভাব হবে না। আর আপনি যদি বন্ধুবৎসল, খোলা মনের ও ভদ্র হতে পারেন তাহলে অন্য মানুষও আপনার সঙ্গে তাদের অভিজ্ঞতা শেয়ার করতে এগিয়ে আসবে।
৩. অতিরিক্ত চিন্তা নয়
কোনো একটি বিষয়ে আপনার যদি অতিরিক্ত চিন্তা করার অভ্যাস থাকে তাহলে তা ত্যাগ করুন। কারণ অন্য কারো সঙ্গে আলোচনাতেও আপনি এ আচরণের প্রকাশ করতে পারেন। আর এতে আপনাকে অনেকেই একঘেয়ে বা বিরক্তিকর বলে মনে করতে পারেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com