1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা

ফখরুল ইসলাম আলমগীর সিলেট আসছেন

  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০১৫
  • ১০৬০ Time View

সিলেট সংবাদদাতা:: বিএনপি থেকে সিলেটের বষিয়ান নেতা শমসের মবিনের পদত্যাগের আলোচনার ঝড় বইতে না বইতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট আসছেন আজ শুক্রবার। সকাল ১১টার দিকে বিমানের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছার কথা রয়েছে। কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর পদত্যাগের পরদিন মির্জঅ ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফর নিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা। দলের পক্ষ থেকে মহাসচিবের সিলেট সফরের বিষয়টিও গোপন রাখা হচ্ছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরে আসার সত্যতা নিশ্চিত করে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব চৌধুরী জানান- আজ শুক্রবার সকালে তিনি বিমানের ফ্লাইটে সিলেট আসবেন। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে সেখানে জুমার নামাজ আদায় করবেন।

এরপর তিনি চলে যাবেন হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারতে। বিকেলে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে বৈঠকেরও সম্ভাবনা রয়েছে।

এদিকে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেট সফরে আসার খবরটি সিলেটের শীর্ষ নেতারা জানলেও কেন্দ্রের নির্দেশে তা গোপন রাখছেন। এমনকি দলের মধ্যম সারির নেতাদেরও বিষয়টি জানানো হয়নি।

সিলেট বিএনপির শীর্ষ নেতাদের ধারণা শমসের মবিনের পদত্যাগের কারণে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাই চেয়ারম্যান তারেক রহমানের কোন বার্তা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ত সিলেট আসছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com