1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরীকে ধর্ষণের দায়ে ইমামের যাবজ্জীবন সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী ভিক্ষুকের কুঁড়েঘরে সিঁধ কেটে চুরি সিলেটে প্রবাসীর বাড়ি থেকে ৩৫ লাখ টাকার মালামাল চুরি, অভিযুক্ত গ্রেপ্তার শান্তিগঞ্জে প্রধানমন্ত্রী জাপান যাচ্ছেন আজ মানুষের জীবন রক্ষায় ইসলামের শিক্ষা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল মাজারে এবার মিলল ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ টাকা ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ বলে ফেসবুকে পোস্ট এসিল্যান্ডের, পরে হাসপাতালে ভর্তি জগন্নাথপুরে নাজিম উদ্দিন হত্যাকাণ্ড, এক সপ্তাহ পর গ্রেপ্তার প্রধান আসামি কারাগারে

ফেসবুকে প্রশ্ন ফাঁসের অভিযোগে ১২জন আটক

  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১৮
  • ৪০৬ Time View

অনলাইন ডেস্ক:;চলমান এসএসসি পরীক্ষার ফাঁস হওয়া প্রশ্নপত্র সংগ্রহ করে ফেসবুক অ্যাকাউন্ট ও গ্রুপে ছড়িয়ে দেয়ার অভিযোগে ১২ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাজধানীর ধানমন্ডি গভ. ল্যাবরেটরি স্কুলসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

নাম প্রকাশে না করার শর্তে ডিবি পুলিশের এক অতিরিক্ত উপ-কমিশনার বলেন, প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত ১২ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে।

তারা হলেন- ফাহিম, আল-আমিন, আমানুর, আহসান, সুজন, আবিদ, শাওন এবং জাহিদ। তবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা বা তথ্য জানা যায়নি।

ডিবি সূত্রে জানা যায়, আটকরা পরীক্ষার্থীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহ করতো। আর ফেসবুক গ্রুপে প্রশ্ন সরবরাহ করা চক্রের মূল হোতা হলো ফাহিম।

শিক্ষা ভবনের কর্মকর্তাদের দেয়া তথ্যানুযায়ী ফোন ট্র্যাক করে তাকে ধানমণ্ডি থেকে আটক করা হয়। আটকের পর তার ফেসবুক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করছে ডিবি পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আজ রোববার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com