1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ফেসবুক প্রেম দুই সন্তানের জননীর সাথে নবম শ্রেণির ছাত্রের বিয়ে

  • Update Time : রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ৮০২ Time View

অনলাইন ডেস্ক -গাইবান্ধার সাদুল্লাপুরে মৌসুমি আক্তার নামে দুই সন্তানের জননী নবম শ্রেণির এক ছাত্রকে বিয়ে করে রীতিমত হইচই ফেলে দিয়েছেন।

রোববার (২৪ জুলাই) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে দেখা যায়, ওই দম্পতিকে দেখার জন্য উৎসুক লোকজন বাড়িতে ভিড় করছেন

আরও পড়ুন : ছুটিতে বেড়াতে গিয়ে ফাঁস নিলেন এডিসি লাবণী

স্থানীয়রা জানায়, স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় বেশ কিছু দিন ধরে বাবা মহিরউদ্দিনের বাড়িতে অবস্থান করছিলেন গৃহবধূ মৌসুমি আক্তার। এর মধ্যে ফেসবুকে রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাট গিরগিরি গ্রামের ফারুক মন্ডলের ছেলের সঙ্গে তার পরিচয় হয়। নিজেকে অবিবাহিত দাবি করে ওই কিশোরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন মৌসুমি।

এক পর্যায়ে বৃহস্পতিবার (২১ জুলাই) ওই কিশোর প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য সাদুল্লাপুরে চলে আসে। পরে মৌসুমি তার প্রেমিককে নিয়ে স্থানীয় এক কাজীর বাড়িতে গিয়ে আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে নতুন প্রেমিকের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করেন। সন্ধ্যায় তাকে বাড়িতে নিয়ে আসার পর ওই কিশোর জানতে পারে, মৌসুমির দুটি সন্তান আছে। প্রতারণা বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটকে রেখে সালিস বৈঠকের মাধ্যমে বিয়ে দেন।

আরও পড়ুন : বাবা চাতালে, মা কাজ করেন অন্যের বাড়িতে, ছেলে পেলেন বুয়েটে সুযোগ

এ বিষয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মিন্টু বলেন, অসুস্থতাজনিত কারণে ঢাকায় অবস্থান করছি। তবে লোকমুখে বিয়ের বিষয়টি শুনেছি। সালিস বৈঠকে কোনো ইউপি সদস্যকে ডাকা হয়নি।
সূত্র ঢাকা পোস্ট

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com