1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

ফেসবুক স্ট্যাটাসে ৪৫ হাজার টাকা পেল শুভ

  • Update Time : মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১৮
  • ৯১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একটি পা বিচ্ছিন্ন কিশোরী শুভ আক্তারকে কৃত্রিম পা লাগানোর জন্য ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে ১৩ জনের সহযোগিতায় ৪৫ হাজার টাকা পাওয়া গেছে। রোববার রাতে কিশোরীর মা ফরিদা বেগমের হাতে এ টাকা তুলে দিয়েছে মাদারীপুরের ‘নকশিকাঁথা’।

সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীর সভাপতিত্বে ‘মানুষ মানুষের জন্য’ শিরোনামে, নকশিকাঁথার উদ্যোগে টুম্পা ইলেক্ট্রো কর্নারে এ অনুদান দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ, মো. ইয়ার হোসেন, তুষার সরকার, মিঠুন অধিকারী, শরিফুল ইসলাম, সোহেল শাহরিয়ার, শ্যামল দেবনাথ, বিধান সাহা, মেহেদী হাসান, ফারজানা আক্তার মুন্নি, মিজানুর রহমান মিজান প্রমুখ।

উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলার হুগলীর আদিত্যপুর গ্রামের শাজাহান খোয়াজের মেয়ে শুভ আক্তার একই গ্রামের আলগী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ৬ এপ্রিল ভ্যানগাড়িতে করে নিজ বাড়িতে ফিরছিল শুভ। পথিমধ্যে হুগলী গ্রামের মোল্যাবাড়ির সামনে এলে জমি চাষের ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার ডান পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com