1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:

বখাটেকে কুপিয়ে সম্ভ্রম রক্ষা পেল গৃহবধূর

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৪৯০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বগুড়ার ধুনট উপজেলায় জাহাঙ্গীর আলম (২৮) নামে এক বখাটেকে বটি দিয়ে কুপিয়ে জখম করে ধর্ষণের হাত থেকে রক্ষা পেয়েছেন এক গৃহবধূ। বখাটে জাহাঙ্গীর আলম উপজেলার মথুরাপুর ইউনিয়নের অলোয়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে।

একই ঘটনায় ওই গৃহবধূকেও বটি দিয়ে কুপিয়ে আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বখাটে জাহাঙ্গীর। আহত গৃহবধূ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বখাটে জাহাঙ্গীর আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, দুই সন্তানের জননী ওই গৃহবধূ (৩৫) অলোয়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর সাথে দীর্ঘদিন ধরে বনিবনা না হওয়ায় মেয়েটি অলোয়া গ্রামে নিজ বাড়িতে বসবাস করেন। একই গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে তার দীর্ঘদিন ধরে পরিচয় রয়েছে। পরিচয়ের সূত্র ধরে জাহাঙ্গীর মেয়েটির বাড়িতে অবাধে যাতায়াত করে। জাহাঙ্গীর আলমের সাথে মেয়েটির আর্থিক লেনদেন রয়েছে।

শুক্রবার রাত ৮টার দিকে মেয়েটি বাড়িতে গৃহস্থালি কাজ করছিলেন। এ সময় বাড়িতে অন্য কেউ ছিল না। এ সুযোগে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে জাহাঙ্গীর আলম মেয়েটির বাড়িতে যান। ঘরের ভেতর দুজনের কথাবার্তার একপর্যায়ে জাহাঙ্গীর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। তখন মেয়েটি ধর্ষণের হাত থেকে রক্ষা পেতে জাহাঙ্গীর আলমকে বটি দিয়ে কোপাতে থাকে। এ সময় মেয়েটির ওপরও পাল্টা আক্রমণ চালায় জাহাঙ্গীর। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই মেয়েটিকে কুপিয়ে আহত করে জাহাঙ্গীর পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে।

ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়েটির চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সুত্র-কানের কণ্ঠ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com