1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জাপান সফরে ৬ দলিল সই, সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন ঋতুর পরিবর্তন আল্লাহর অসীম ক্ষমতার এক অনন্য নিদর্শন বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বি‌দে‌শে পাঠাবে না : প্রবাসী কল্যাণমন্ত্রী জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ২, আটক চারজন কারাগারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জগন্নাথপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও স্বেচ্ছায় রক্তদান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ৩ জগন্নাথপুরে বিদ্যুৎ চুরি করে চলছিল ‘ইজিবাইক গ্যারেজ ও দোকানপাট’, ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা হবিগঞ্জে আইফোন ১১-এর লোভে বন্ধুকে হত্যা লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি এইচএসসির ফল প্রকাশ হবে ৩১ অক্টোবর

বখাটেদের উৎপাতে স্কুল ছাত্রীর পড়াশোনা ব্যাহত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৬৭২ Time View

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি::নবীগঞ্জে বখাটেদের উৎপাতে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। নবীগঞ্জ গার্লস স্কুল সংলগ্ন রাজাবাদ পয়েন্টে একটি সংঘবদ্ধ বখাটে চক্র স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্তক্ত করার কারনে অনেক ছাত্রীর অবিভাবকরা পড়াশোনা বন্ধ করার পথও বেছে নিয়েছেন।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের কসবা মান্দারকান্দি গ্রামের আব্দুল আজিজ মিয়ার কন্যা নবীগঞ্জ হিরা মিয়া গার্লস স্কুলের অষ্টম শ্রেণীতে পড়–য়া ছাত্রী দীর্ঘদিন যাবত বেরীগাও তার নানার বাড়ীতে থেকে পড়াশোনা করলেও এ বছররের শুরুতে সে নিজ বাড়ী হতেই প্রতিদিন বিদ্যালয়ে আসা যাওয়া করত। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে শহরের চৌরাস্তার মোড় রাজাবাদ পয়েন্টে আসলেই বেশ কিছু বখাটে যুবকরা তাকে উত্তক্ত করে আসছে। বিষয়টি সে তার অবিভাবকদেরকে জানালে ঐ ছাত্রীর মা নিরুপায় হয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিরামিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষককে মৌখিকভাবে অবহিত করেন। কিন্তু এতে কোন কাজ না হওয়ায় ঐ স্কুল ছাত্রীর পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছে। উল্লেখ্য ইতিপুর্বেও শহরের রাজাবাদ পয়েন্ট ও প্রাইমারী স্কুলের সামনে আরো অনেক স্কুল-কলেজ ছাত্রী ইভটিজিংয়ের শিকার হয়েছে। তাই স্কুল-কলেজগামী ছাত্রীদের নিরাপদে শিক্ষা প্রতিষ্টানে আসা যাওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অবিভাবক মহল প্রশাসনের প্রতি আহবান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com