1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বজ্রপাতে যুবকের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৩৭৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে মোক্তার হোসেন নামে (৩৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে উপজেলার উচিৎপুরা জাঙ্গালিয়া এলাকায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার হোসেন জাঙ্গালিয়া গ্রামের মৃত হাবিবুর রহমান হবির ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন।

নিহতের পরিবার জানায়, সকালে মোক্তার হোসেন বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদে প্রতিদিনের মত গোসল করতে গিয়ে বজ্রপাতে আহত হন। এ সময় আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলার এ টু জেড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সুত্র-সমকাল

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com