1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী/ জ্বালানি সংকট নেই, পাচার ও অপচয় রোধে মূল্য বৃদ্ধি পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ৩৬ জন টিকাদান কর্মসূচির উদ্বোধন/ আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা হারাম উপার্জনকারীর ইবাদত ও দোয়া কবুল হয় না জগন্নাথপুরের যুক্তরাষ্ট্র প্রবাসীর বেদখল হওয়া জমি ছাড়তে নির্দেশ এলপি গ্যাসের দাম বাড়লো ২১২ টাকা আরটিভি’র জগন্নাথপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন তরুণ সাংবাদিক জুয়েল আহমদ লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা পাচ্ছেন ১৩৭ কোটি টাকা

  • Update Time : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনে ১৩৭ কোটি টাকার সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি জানান, দেশের উত্তর ও মধ্যাঞ্চলের মোট ২৪টি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বাবদ সরকারের পুনর্বাসন কর্মসূচির আওতায় এ সহায়তা দেয়া হবে।
মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাওড়ভুক্ত ছয় জেলা এবং দেশের উত্তর-মধ্যাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮ জেলার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি পুনর্বাসন সহায়তা প্রদান কার্যক্রম বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মইনুদ্দিন আব্দুল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতিয়া চৌধুরী বলেন, বোরো-২০১৭-১৮ এবং রবি-২০১৭-১৮ মৌসুমে সাত লাখ ৭৬ হাজার ২০২ জন কৃষককে পুনর্বাসন বাবদ ১৩৬ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার সার ও বীজ দেবে সরকার। আগামী সাত/আট দিনের মধ্যে এগুলো কৃষকদের হাতে পৌঁছাবে। ইতোমধ্যে এ টাকা অর্থমন্ত্রণালয় থেকে ছাড় করা হয়েছে।
[এমকে]

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com