1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

বরের ছুটি বাতিল তাই অনলাইনে বিয়ে !

  • Update Time : বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬
  • ৩৯৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: বিয়ের দিন ঠিক করেছিলেন পাত্র নিজেই৷ কথা ছিল ছুটি নিয়ে সুদূর সৌদি আরব থেকে বিয়ে করতে আসবেন তিনি৷ সেইমতো নেয়া হয়ে গিয়েছিল প্রস্তুতি৷ প্রস্তুত ছিলেন কনেও৷ কিন্তু শেষ মুহূর্তে পরিস্থিতি পালটে গেল৷

বিয়ে করতে বিদেশ থেকে আসতে পারলেন না পাত্র৷ কেননা বাতিল হল ছুটি৷ আর তাতেই যেন শেষ মুহূর্তে ভেস্তে যাচ্ছিল গোটা পরিকল্পনা৷ কিন্তু পাত্র বিয়ে করতে আসতে অপারগ হলেও নিজের সিদ্ধান্তে অনড়৷ আর তাই অনলাইনেই বিয়ে করলেন তিনি৷ হরিশের এই আজব বিয়ের সাক্ষী থাকল কেরালার কোল্লাম জেলার মানুষ।

সৌদি আরবে একটি বেসরকারি সংস্থায় কর্মরত হরিশ৷ ছুটি নিলে চাকরি চলে যাওয়ার আশঙ্কা থেকে বিয়ের সময়ও ছুটি নিতে পারেননি তিনি৷ কিন্তু ছুটি না পাওয়ায় বিয়ের অনুষ্ঠান বাতিল করে দিতেও রাজি ছিলেন না৷ আর তাই অনলাইনেই বিয়ে করার সিদ্ধান্ত৷ বিয়ের দিন কেরালার গ্রামে যখন হরিশের পরিবার, তাঁর হবু স্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছিলেন, তখনই সুদূর সৌদিতে বসে বিয়ে সারলেন হরিশ৷ হরিশের বদলে তাঁর স্ত্রী’কে বরমালা পরিয়েছেন হরিশের বোন৷ হরিশের এই ভারচুয়াল বিয়ের সাক্ষী থেকেছেন সকলেই।
সূত্র: সংবাদ প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com