1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫, চিকিৎসক হতে চান অমি ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ 

বাঁধের কাজে গাফিলতি করায় এক পিআইসি কমিটি বাতিল, দুই পিআইসি মুচলেকায় মুক্ত

  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
শান্তিগঞ্জে হাওররক্ষা বাঁধের কাজ নিয়ম অনুযায়ী সম্পন্ন না করায় এবং ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতির অভিযোগে শান্তিগঞ্জের পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের খাই হাওরের একটি পিআইসি কমিটিকে বাতিল করা হয়েছে। এদিকে একই অভিযোগে কাউয়াজুরী হাওরের দুইটি পিআইসি সভাপতিকে আটক করা হয়। পরে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
জানা যায়, শনিবার ফসল বাঁধের কাজ যথানিয়মে সম্পন্ন না করায় এবং ফসলরক্ষা বাঁধের কাজে গাফিলতির অভিযোগে ফসল রক্ষা বাঁধের ৬৬ নম্বর পিআইসি বাতিল করা হয়। এই পিআইসির সভাপতি বীরগাঁও গ্রামের বাসিন্দা কুহিনুর রহমান মিছবাহ ও সাধারণ সম্পাদক মখলিছুর রহমান। এদিকে কাউয়াজুরী হাওরের ৭৯নম্বর সিআইসির সভাপতি মো. মোজাহিদ খান ও ৮২ নম্বর পিআইসি কমিটির সভাপতি মছুনুর রহমান নিয়ম মেনে বাঁধের কাজ সম্পন্ন করার অঙ্গীকার করায় তাদের মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারি প্রকৌশলী মাহবুব আলম, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা হাসান কবির প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান জানান, ৬৬ নম্বর পিআইসির সভাপতি সহ কমিটির লোকজন প্রকল্পের কাজ নিয়ম অনুযায়ী না করায় এর আগেও জরিমানা করেছি। সরেজমিনে গিয়েও কাজের কোন অগ্রগতি না থাকায় কমিটি বাতিল করেছি। আগামীকাল থেকে নতুন কমিটির লোকজন কাজ শুরু করবে। বাঁধের কাজে কোন ছাড় দেওয়া হবে না। আশা করি এই প্রকল্পের কাজ দ্রুতই সম্পন্ন হবে। প্রতিটি প্রকল্পের কাজ যথা সময়ে বাস্তবায়ন করতে যা যা করা লাগবে তাই করবো।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com