1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

বাংলাদেশের সাইক্লিস্টসদের গিনেস বুকে রেকর্ড

  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
  • ৩০৩ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: এক সারিতে হাজারেরও বেশি সাইকেল চালিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান সাইক্লিং কমিউনিটি বিডিসাইক্লিস্টস। গত বছরের বাংলাদেশের মহান বিজয়ের দিন সাইক্লিস্টদের এ সংগঠনটি সাইকেল র‍্যালি করে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ি, ১৬ ডিসেম্বর ঢাকায় বিডিসাইক্লিস্টসের আয়োজনে এক সারিতে এক হাজার ১৮৬ জন সাইকেল চালিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’ তৈরি করেন।

গিনেস ওয়াল্ড রেকর্ডের ঘোষণার পর মঙ্গলবার রাতে মানিক মিয়া অ‌্যাভিনিউয়ে কেক কেটে উৎসব করেন বিডিসাইক্লিস্টসের সদস‌্যরা।

বসনিয়া-হার্জেগোভিনার রেকর্ড ভেঙে এই কীর্তি গড়েছেন তারা। ২০১৫ সালে বসনিয়ান সাইক্লিং ফেডারেশান প্রায় ২০টি দেশের সাইক্লিস্টদের নিয়ে এই রেকর্ডের অধিকারী হয়। এর আগে পাঁচ বছর রেকর্ড ছিল যুক্তরাষ্ট্রের সাইক্লিস্টদের।

বিজয় দিবসের সকালে বাংলাদেশের এই সাইক্লিস্টরা বর্ণিল ‘বিজয় রাইড’ নিয়ে রাজধানীর পূর্বাচলের তিনশ ফিটে গিয়ে ‘চলন্ত সাইকেলের দীর্ঘতম একক সারি’ তৈরি করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com