1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে চায় কাতার

  • Update Time : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৪১৭ Time View

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ থেকে জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে কাতার। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে বাংলাদেশে নবনিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মেদ আল-দেহাইমি এ আগ্রহের কথা জানান। ২০২২ সালে কাতার ফুটবল বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ থেকে জনশক্তি নেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্রেক্ষিতে কাতারের রাষ্ট্রদূত বলেন, শুধু ২০২২ সালের বিশ্বকাপ নয়, বাংলাদেশের লক্ষ্যমাত্রা ২০২১ এর মতো কাতারেরও লক্ষ্যমাত্রা ২০৩০ রয়েছে। আমাদের এই লক্ষ্যমাত্রা অর্জনে লোকবল দরকার। আগামী ১০ দিনের মধ্যে কাতারের শ্রম মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন বলেও জানান রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। বাংলাদেশ ও কাতারের সুসম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাতার ও বাংলাদেশ দুই ভাতৃপ্রতিম রাষ্ট্র ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ। বাংলাদেশ ও কাতারের মধ্যে সহযোগিতার নতুন নতুন ক্ষেত্র তৈরির ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশ এলএনজি টার্মিনাল নির্মাণ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী কাতার থেকে এলএনজি (তরলকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি করতে আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com