1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

বাংলাদেশ-ভারত ম্যাচের প্রমাণ মুছে ফেলেছে আইসিসি

  • Update Time : শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৭৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে বাজে আম্পায়ারিং নিয়ে বাংলাদেশী ভক্তদের ক্ষোভ এখনো প্রশমিত হয়নি। ওই ম্যাচে অন্তত ৪ টি সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেছে বলে দাবি করছে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা। তবে যে সিদ্ধান্তটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা-সমালোচনা, রুবেল হোসেনের করা ৪০ তম ওভারের লো ফুল টস বলটি আইসিসির ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। আইসিসির ওয়েবসাইটের ম্যাচ সেন্টার ট্যাবে ম্যাচের প্রতিটি বলেরই হক আই প্রোজেকশান দেয়া হয়। বাংলাদেশ ভারত ম্যাচের প্রতিটি বলের প্রোজেকশানও দেয়া হয়েছে। কিন্তু নেই রোহিত শর্মাকে করা রুবেল হোসেনের আলোচিত সেই বলটি। ওই বলটি আম্পায়ার নো-বল ডাকায় রুবেলকে ৭ টি বল করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে ১,২,৩,৫,৬,৭ নম্বর বলের প্রোজেকশান আছে, কিন্তু চতুর্থ বলটি নেই।উপরের হক আই প্রোজেকশান ছবিটির দিকে তাকান। এখানে রুবেলের করা ৪০ তম ওভারটি দেখানো হয়েছে। এখানে তৃতীয় বলটির পর সরাসরি পঞ্চম বল দেখানো হয়েছে। নেই চতুর্থ বলটি।
আবার কোনো নো বল আইসিসির ওয়েবসাইটে দেয়া হয় কিনা সে বিষয়টি নিয়েও সন্দেহের কোনো অবকাশ নেই। কারন মাশরাফির করা ৪২ তম ওভারের পঞ্চম বলটি নো বল ছিলো। কিন্তু আইসিসির ওয়েবসাইটে সে বলটি ঠিকই দেখা যাচ্ছে।
বিষয়টি আপনিও দেখতে পারেন আইসিসির ওয়েবসাইটের এই লিংক টি ক্লিক করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com