1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

বাংলাদেশ মানবাধিকার কমিশনের শীতবস্ত্র বিতরণ

  • Update Time : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৬
  • ৩১০ Time View

আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মতিউর রহমান আর্ত মানবতার সেবায় মানবতাবাদীদের পাশাপাশি রাজনীতিক,এনজিও প্রতিষ্ঠান ও বিত্তবানদেরকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানিয়েছেন। তিনি বলেছেন সন্ত্রাস ও দারিদ্র্যতার বিরুদ্ধে শান্তির পক্ষে কাজ করে যাচ্ছে বাংলাদেশ মানবাধিকার কমিশন। তাদের সকল ন্যায়সঙ্গত কাজের প্রতি সরকার ও আওয়ামীলীগের সমর্থন যেমন অতীতে ছিল তেমনি ভবিষ্যতেও থাকবে। শুক্রবার সকালে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা ও পৌরসভা শাখার উদ্যোগে সুনামগঞ্জের অতি দরিদ্র নারী পুরুষের মধ্যে শীতবস্ত্র বিতরন উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। কমিশনের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন দিলীপ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জি.এইচ.এম কাজল ও এমএ এলাহী শিমুল,জেলা কৃষকলীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, পৌর কাউন্সিলর শেলী চৌহান ময়না,কমিশনের সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক,সাধারন সম্পাদক সাংবাদিক আল-হেলাল,যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া,প্রচার সম্পাদক দিলাল আহমদ,মহিলা সম্পাদিকা তানজিনা বেগম,পৌর কমিটির সহ-সভাপতি রোয়েব চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সানজিদা নাসরিন দিনা ডায়না,মমিনুল বখত সানি, শ্রী বিধান চন্দ্র দাস,মুক্তিযোদ্ধার কন্যা সুরভী বখত, মুক্তিযোদ্ধার সন্তান নেসার আহমদ শফিক,নুরুল আমিন ও তৌহিদুল হক আরিফ প্রমুখ। আলোচনা শেষে অতিদরিদ্র জনসাধারনের মধ্যে জেলা প্রশাসন প্রদত্ত শীতবস্ত্র বিতরন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com