1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষন- গ্রেফতার ধর্ষক

  • Update Time : সোমবার, ১৫ মে, ২০১৭
  • ২৫১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ফরিদপুরের মধুখালীতে শারীরিক ও বাক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আফসার শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে ফরিদপুর ও মাগুরা জেলার সীমান্তবর্তী এলাকা মিঠাইন গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ওই কিশোরীকে (১৩) বাড়ি থেকে ডেকে পার্শ্বপর্তী নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আফসার শেখ।

এ সময় তার কান্না শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক পালিয়ে যায়।

এ ঘটনায় ওইদিন বিকালেই কিশোরীর মা বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন।

এরপর ধর্ষককে গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম মাঠে নামে। পরে রোববার সন্ধ্যায় মিঠাইন এলাকা থেকে আফসারকে গ্রেফতার করা হয়।

মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, গ্রেফতার আফসারকে সোমবার আদালতের মাধ্যমে কাঠাগারে পাঠানো হয়েছে।

এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com