1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

বাদলার ঘাট খালে সেতুর কাজ দ্রুত শেষ করার দাবী এলাকাবাসীর

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ৬৩৮ Time View

সুহেল হাসান কলকলিয়া থেকে:: পাগলা জগন্নাথপুর আঞ্চলিক মহাসড়ক হইতে খাশিলা অর্জুন মার্কেট-খাশিলা দক্ষিন পাড়া-এরালিয়া বাজার রাস্তার বাদলার ঘাটের খালের উপর ৭১ ফুট লম্বা ও ১০ ফুট চওড়া সেতুর কাজ চলছে । সেতুটির কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ দেখা দিলেও ঠিকাদারদের গাফিলাতির কারণে এক বছরে শেষ হয়নি সেতুর কাজ। এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত সেতুটির কাজ বাস্তবায়নের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রতি সুদৃষ্টি কামনা করছেন। জানা যায়, এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ২০১৩ সালের অক্টোবর মাসে মাননীয় অর্থ ও পরিকপ্লনা প্রতিমন্ত্রী মন্ত্রী এম এ মান্নান এই সেতুর নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন । সেই থেকে ঠিকাদার মাহবুব কাজ শুরু করলেও নানা অজুহাতে টালবাহানা করে সেতুটির কাজে বিলম্ভ করায় এলাকাবাসীর যাতায়াত দুভোগ লাঘব হচ্ছে না। তাই এনিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত সেতুটির কাজ বাস্তবায়ন করে অর্থ ও পরিকপ্লনা প্রতিমন্ত্রী মন্ত্রী এম এ মান্নান কে দিয়ে উদ্বোধনের মাধ্যমে সেতুটি যানচলাচলের জন্য চালু করার জোর দাবী জানান।
জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি রফিকুল ইসলাম বলেন, সেতুটির কাজ শেষ করেত ঠিকাদারকে তাগদা দেয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com