1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে দুপক্ষের সংর্ঘষে যুবকের মৃত্যু

  • Update Time : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোয়াতপুর গ্রামে ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে ।

রবিবার (১০ এপ্রিল) দুপুরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও  ২৫ জন। গুরুতর আহত অবস্থায় দুই জনকে সিলেট ও ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের দোয়াতপুর গ্রামের সবুর মিয়ার ছেলে মোশাহিদ মিয়ার সঙ্গে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে কাদির মিয়ার ভাঙারি ব্যবসা নিয়ে আগে ঝগড়া হয়।  ঝগড়ার খবর ছড়িয়ে পড়লে দুপুরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।  এ সংঘর্ষে মোশাহিদ মিয়া গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com