1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বানিয়াচংয়ে দু’পক্ষের সংর্ঘষে নিহত-১

  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৫১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের বানিয়াচংয়ে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে উমর আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত উমর আলী জেলার বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের রাজা মিয়ার ছেলে। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের সাবেক মেম্বার হারিছ মিয়ার সাথে একই গ্রামের উমর আলীর মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উমর আলীকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com