1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বানিয়াচংয়ে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে নিহত ১

  • Update Time : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৩২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার শতমূখা গ্রামে  পাওনা টাকা নিয়ে সংঘর্ষে রহমত আলী (৫৫) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২৬ মার্চ) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আর ১০ জন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়সূত্রে জানা যায় , বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের শতমুখা গ্রামের রহমত আলীর ছেলে রুবেল মিয়া  টাকা পেত একই গ্রামের খেলু মিয়ার ছেলে আলমগীরের কাছে। এ নিয়ে শনিবার দুপুরে তাদের মধ্য কথা কাটাকাটি হয়। এরই জের ধরে এক পর্যায়ে দুই পক্ষে সংঘর্ষে লিপ্ত হয় এতে ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত আলীকে মৃত ঘোষণা করেন।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন জানান  লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের অভিযান  চলছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com