1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

  • Update Time : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২২৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পিঠাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মজলিশপুর গ্রামের খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৬৫) ও একই গ্রামের তাজ উল্লার ছেলে নূর উদ্দিন (৫০)।

জানা গেছে, আব্দুল করিম ও নূর উদ্দিন শনিবার সকালে মজলিশপুর গ্রামের পাশের হাওরে পিঠাবাড়ি এলাকায় কৃষি জমিতে কাজ করতে যান।

পরে সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন গিয়ে তাদের মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com