1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

বাসের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ৫১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পৌরশহরের চৌমাথা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীত মুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com