1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি, চালক ৩ দিনের রিমান্ডে

  • Update Time : শনিবার, ১৩ এপ্রিল, ২০১৯
  • ২৭৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীকে চলন্ত বাসে শ্লীলতাহানির ঘটনায় বাসটির চালক বিপ্লব দেবনাথকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালত এ আদেশ দেন।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাব উদ্দিন আহমেদ।

জানা যায়, চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় বাসের চালককে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ব্যবহার করা গাড়িটি জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রথম বর্ষের ওই ছাত্রী বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ক্লাস শেষ করে আনুমানিক ৩টার দিকে বিশ্ববিদ্যালয় ১নং গেইট হতে ৩নং বাসে ওঠেন।

বাসটি নগরের রিয়াজুদ্দিন বাজার এলাকায় পৌঁছালে ভুক্তভোগী ছাড়া সব যাত্রী একে একে নেমে গেলে তিনি একা হয়ে যান। এ সময় হঠাৎই বাসটি তার রুট পাল্টে স্টেশন রোডের দিকে চলতে শুরু করে।

তখন ভুক্তভোগী মেয়েটি নিরাপত্তার স্বার্থে বাস ড্রাইভারকে বাস থামাতে বললে হঠাৎই বাসের হেলপার তার দিকে ধেয়ে যায় এবং তার গলায় ওড়না পেঁচিয়ে তার শ্বাসরোধ করার চেষ্টা করে।

সেসময় দম বন্ধ হয়ে আসলে মেয়েটি আত্মরক্ষার্থে তার হাতে থাকা মোবাইল দিয়ে হেলপারটিকে আঘাত করে চলন্ত বাস থেকেই লাফ দেয় এবং এক রিকশাওয়ালার সাহায্যে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে বাসায় ফিরেন। ‍এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী নারী ও শিশু নির্যাতন আইনে নগরীর কোতায়ালি থানায় একটি মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com