1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

বিএনপি থেকে বহিষ্কার বদরুজ্জামান সেলিম

  • Update Time : মঙ্গলবার, ১০ জুলাই, ২০১৮
  • ১৮৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার’ অভিযোগে আজ মঙ্গলবার বিকেলে তাকে বহিষ্কার করেছে বিএনপি।

বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বদরুজ্জামান সেলিমকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

বদরুজ্জামান সেলিম সিলেট সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র পদে প্রার্থী হয়েছেন। বিএনপি আরিফুল হক চৌধুরীকে মেয়র পদে মনোনয়ন দিলেও তা মেনে নিতে পারেননি সেলিম। তিনি নাগরিক কমিটির ব্যানারে স্বতন্ত্র মেয়র প্রার্থী হয়েছেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্র মোতাবেক সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের এখন থেকে তার সঙ্গে কোন যোগাযোগ না রাখতে অনুরোধ করা হলো।’

বহিষ্কারের বিষয়ে বদরুজ্জামান সেলিম জানান, ‘আমি গত ৭ জুলাই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পত্র দিয়েছি। আমি অব্যাহতি চাওয়ার পর অব্যাহতি দেয়া বা বহিষ্কার করা একই কথা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com