1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত

বিদ্যুৎ বিহীন জগন্নাথপুরে চলছে স্বস্থির বৃষ্টি, কৃষকরা আনন্দিত

  • Update Time : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০১৫
  • ৫০৪ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে বৃষ্টির দেখা মিলেছে তাই কৃষকরা আনন্দিত। গত কয়েকদিন ধরে কৃষকরা বৃষ্টির জন্য প্রাথর্না চালিয়ে যাচ্ছেন। এ উপজেলার কৃষকরা একমাত্র বোরো ফসলের ওপর নিভর্রশীল। তাই বোরো ফসলের ফলন বের হওয়ার ওই সময়ে বৃষ্টির খুব প্রয়োজন কারণ বৃষ্টি হলে ফলন দ্রুত বের হবে। তাই কৃষকরা বৃষ্টির জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন। গত কয়েকদিন আগে সামান্য বৃষ্টি হলে কৃষকদের মধ্যে কিছুটা স্বস্থি দেখা দেয়। তবে কাঙ্কিত বৃষ্টি না হওয়ায় কৃষকরা আরো বৃষ্টির অপেক্ষা করছিলেন। হঠাৎ করে রাত সাড়ে বারটায় দেখা দেয় কাঙ্কিত সেই বৃষ্টি। তবে বৃষ্টি আসার সাথে সাথে জগন্নাথপুরের বিদ্যুৎ চলে গেছে। বৃষ্ঠি ও অন্ধকারের মধ্যে রাত কাটাচ্ছেন জগন্নাথপুরবাসী। এনিয়ে কারো কোন দুঃখ নেই। সবার একটাই চাওয়া বোরো ফসল যাতে ভালো মতো গোলায় তুলতে পারেন। আবার অতিরিক্ত বৃষ্টি হলে হাওররক্ষা বাঁধের ক্ষতি হতে পারে এ আশঙ্কায় চিন্তিত আছেন কৃষকরা। কারণ এ বছর এখনও হাওর রক্ষা বেড়িবাঁধের কাজ যথাযথভাবে শেষ হয়নি। নলুয়ার হাওরপাড়ের কৃষক রফিক মিয়া বলেন, এই মুহুতে বৃষ্টি খুব প্রয়োজন ছিল ফসলের জন্য। আশা করি আজকের বৃষ্টি ফসলের উপকার করবে। তবে তিনি হাওররক্ষা বাঁধ নিয়ে শঙ্কায় আছেন বলে জানান। রফিক মিয়াসহ কৃষকদের মহান সৃষ্টিকতার ওপর ভরসা করে এবার বোরো ফসল ঘরে তুলতে অপেক্ষায় আছেন জানিয়ে বলেন,আর কয়েকদিন পরই শুরু হয়ে যাবে ধানকাটা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com