1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

বিবৃতির হরতাল বাড়ল শুক্রবার ৬টা পর্যন্ত

  • Update Time : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫
  • ৫১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- আবারও বিবৃতি দিয়ে হরতাল বাড়ানো হয়েছে। লাগাতার অবরোধের মধ্যে হরতাল আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত বাড়িয়ে বিএনপির যুগ্মমহাসচিব বরকতউল্লাহ বুলুর নামে একটি বিবৃতি এসেছে গণমাধ্যমে। মঙ্গলবার গণমাধ্যমে আসা এই বিবৃতিতে হরতাল ডাকার কারণ হিসেবে বিএনপির যুগ্মমহাসচিব সালাহ উদ্দিন আহমেদের অন্তর্ধানকে কারণ দেখানো হয়েছে। এভাবে বার বার বিবৃতি দিয়ে হরতাল বাড়ানো হলেও হরতালে বিএনপি ও ২০ দলীয় জোটের কাউকে মাঠে দেখা যায় না। জীবনযাত্রা স্বাভাবিকভাবে চললেও দিনের পর দিন বিবৃতি দিয়ে হরতাল ডাকা হচ্ছে। শুক্রবার পাঠানো
বিবৃতিতে বলা হয়, “অবিলম্বে সালাহ উদ্দিন আহমেদকে তার পরিবারের কাছে ফেরত দেওয়ার দাবিতে আমরা ২০ দলীয় জোটের পক্ষ থেকে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল আহ্বান করছি।”
হরতালের মধ্যেই বৃহস্পতিবার সারাদেশে ২০ দলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়া শুক্রবার সারাদেশে মসজিদে দোয়া ও অন্যান্য উপাসনালয়ে সালাহ উদ্দিনের জন্য প্রার্থনা সভা হবে বলেও বলা হয়েছে।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে লাগাতার অবরোধের ডাক দেওয়ার পর ফেব্রুয়ারির শুরু থেকে সপ্তাহের পাঁচ দিন হরতাল দিচ্ছে ২০ দল।
হরতাল-অবরোধে এসএসসি পরীক্ষা পেছালেও কলেজ-বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম এবং অফিস-আদালত খোলাই থাকছে। সড়ক, নৌ ও রেলপথে চলাচলও রয়েছে।
অবরোধের ৬৪তম দিনে গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এসে বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com