1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:

বিমানবন্দর সড়কে ট্রাকনিয়ন্ত্রণ হারিয়ে নিহত-২

  • Update Time : সোমবার, ২৮ জানুয়ারী, ২০১৯
  • ২২৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: রাজধানীর বিমানবন্দর এলাকায় রোববার রাত পৌনে ১টার দিকে সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ডালিম (২০) ও মোবারক (২৭)। তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীধান চন্দ্র রায় ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দর ইন গেটের মুখে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠিয়ে দেয়। এতে ফুটপাতে থাকা দুই পথচারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ট্রাকটি জব্দ করার পাশাপাশি তার চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

এসআই শ্রীধান চন্দ্র রায় আরও জানান, তাদের বাড়ি নরসিংদী রায়পুরা উপজেলায়। তাদের কাছে থাকা মোবাইল ও মানিব্যাগ থেকে কিছু কাগজপত্র দেখে তাদের নাম পাওয়া গেছে। বিস্তারিত আরো জানার চেষ্টা চলছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com