1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম:

বিয়ানীবাজারের হাওরে নারীর অগ্নিদগ্ধ লাশ

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৬৪৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গজারাই দিঘিরপাড় এলাকার হাওরে অজ্ঞাত একজনের দগ্ধ লাশ পাওয়া গেছে। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে গ্রামবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

স্থানীয়রা ধারণা করছেন, লাশটি অজ্ঞাত কোনো নারীর। তাকে হত্যা করে খড়ে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। মূলত খুনিরা লাশের পরিচয় চাপা দিতে হত্যার পর এমন নৃশংস ঘটনা ঘটিয়েছে বলে স্থানীয়রা অনুমান করছেন। এমন নৃশংস ঘটনার খবর পেয়ে আশেপাশের এলাকা থেকে উৎসুক জনতা ছুটে এসেছেন।

গজারাই গ্রামের লুৎফুর রহমান ফয়ছল বলেন, ‘লাশটি কোনো নারীর হবে এটি নিশ্চিত করে বলা যায়। লাশের মাথার চুলগুলো লম্বা (কিছু চুল পুড়ে যায়নি)। কোন এলাকার নারী সেটি পুলিশের তদন্তে হয়তো বেরিয়ে আসবে।’

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যতটুকু জানা গেছে লাশটি আংশিক পোড়ানো রয়েছে। লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। আমরা লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com