1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিলুপ্তির পথে বিএনপি-এরশাদ

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০১৫
  • ৬৯৭ Time View

জগন্নাথটুয়েন্টিফোর ডেস্ক::জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিএনপি এখন রাজনীতি থেকে বিলুপ্তির পথে। তাই সিটি নির্বাচনে প্রার্থীতার জন্য লোক খুঁজে পাচ্ছে না তারা।

সোমবার দুপুরে রাজধানীর বনানীতে জাপার পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘সিটি নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো লোক বিএনপি পাচ্ছে না। আর যাদের প্রার্থী করা হয়েছে, মানুষ তাদের চেনে না। বিএনপি এখন রাজনীতি থেকে বিলুপ্তির পথে।’

তবে ঢাকা উত্তর সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তার পরিচিত বলে উল্লেখ করে এরশাদ বলেন, ‘তাবিথকে (আউয়াল) আমি চিনি। ওর বাবা (আবদুল আউয়াল মিন্টু) আমার বন্ধু।’

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, ‘বহুদিন অপেক্ষায় ছিলাম। মানুষ পরিবর্তন চায়। আমাদের সামনে এখন সুযোগ এসেছে। এ সুযোগ কাজে লাগাতে হবে।’

উন্নয়নের লক্ষ্যে সিটি করপোরেশন নির্বাচনে জাপা মনোনীত প্রার্থীদের ভোট দিতেও সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে নিয়োগপ্রাপ্ত হুসেইন মুহম্মদ এরশাদ।
এ সংক্রান্ত আরো খবর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com