1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

বিশ্বকাপে বাংলাদেশের পরাজয় সইতে না পেরে পরপারে চলে গেলেন ক্রিকেট ভক্ত উজির

  • Update Time : শুক্রবার, ২০ মার্চ, ২০১৫
  • ৯৪০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক- বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের পরাজয়ের ধাক্কা সামলাতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। তার নাম উজির আলী (৪৫)। তার বাড়ি নাটোরের লালপুর উপজেলার কেশবপুর গ্রামে। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ-ভারত খেলা শেষ হওয়ার পরপর ঘটনাটি ঘটে।
মৃতের ছোট ভাই বখতিয়ার হোসেন জানান, পেশায় রাজমিস্ত্রি উজির আলী খেলাপাগল ছিলেন। বাংলাদেশ ফুটবল ও ক্রিকেট দলের খেলা নিয়মিত দেখতেন। গতকালও ভারতের বিপক্ষে বাংলাদেশের খেলা দেখছিলেন তিনি। কিন্তু বাংলাদেশের পরাজয় অনুমান করতে পারার পর থেকে ঘরের মধ্যে পায়চারি শুরু করেন তিনি। বাংলাদেশের শেষ উইকেট পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি বুক চাপড়ে আর্তনাদ করতে থাকেন। একপর্যায়ে মেঝেতে পড়ে যান তিনি।
পরিবারের লোকজন উজির আলীকে তড়িঘড়ি করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শত শত ক্রিকেট ভক্ত তাকে দেখার জন্য ছুটে আসেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com