1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন

বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে যারা

  • Update Time : শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২
  • ২৮৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
বিশ্বমঞ্চে নকআউট নিশ্চিত করতে আজ শুক্রবার রাতে মাঠে নামছে ৬ দল। এদের মধ্যে রাত ৯টায় ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ও ঘানা-উরুগুয়ে মুখোমুখি হবে। অন্যদিকে ‘জি’গ্রুপে সার্বিয়া-সুইজারল্যান্ড ও ক্যামেরুন-ব্রাজিলের মুখোমুখি হবে।

ইতিমধ্যে ‘এইচ’ গ্রুপ থেকে পর্তুগাল দুই জয়ে ৬ পয়েন্টে পরের রাউন্ড নিশ্চিত করেছে। অন্যদিকে জয় পেলেই শেষ ১৬ নিশ্চিত করবে ঘানা। ড্রয়েও সম্ভাবনা থাকছে। আর পর্তুগালের সঙ্গে দক্ষিণ কোরিয়া ড্র করলে শঙ্কা ছাড়াই নক-আউটে যাবে ঘানা। তাই নক-আউটে যেতে দক্ষিণ কোরিয়ার জয়ের বিকল্প নেই। এর সঙ্গে গোল ব্যবধানেও এগিয়ে থাকতে হবে তাদের।
‘জি গ্রুপে পরপর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ ১৬ নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ম্যাচে জয় পেলেই শেষ ১৬ নিশ্চিত করবে সুইজারল্যান্ড। তবে ড্রয়ে সুইসদের সুযোগ থাকবে, যদি শেষ ম্যাচে ব্রাজিল জয় পায়। আর ব্রাজিল হারলে বাদ পড়ার শঙ্কা থাকছে সুইচদের। অন্যদিকে সার্বিয়ার জয়ের সঙ্গে সঙ্গে ব্রাজিলের জয়ের জন্য অপেক্ষা করতে হবে। ক্যামেরুনের জয়ের বিকল্প নেই। সেলেসাওদের সঙ্গে যদি ক্যামেরুন ২ বা ততোধিক গোলে জিতে যায়, তাহলে বাদ পড়বে সুইজারল্যান্ড।
এদিকে শেষ ১৬ নিশ্চিত করেছে- নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইংল্যান্ড, সেনেগাল, জাপান, ক্রোয়েশিয়া, মরক্কো, স্পেন, ব্রাজিল ও পর্তুগাল।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com